চান্দিনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কুমিল্লার চান্দিনায় শামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী চান্দিনার ফায়ার স্টেশন সংলগ্ন শিক্ষাঙ্গন প্রাঙ্গণে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, যায়যায়দিন প্রতিনিধি মো. জাকির হোসেন, নয়াদিগন্ত প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, কুমিল্লার ডাক প্রতিনিধি ও প্রতিষ্ঠানের শিক্ষক মো. জামাল হোসেন প্রমুখ।