টেকনাফ আওয়ামী
লীগের সম্মেলন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩১
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হলেও দ্বিতীয় অধিবেশনের আগ মুহূর্তে এমপি বদির হাতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর লাঞ্ছিত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়ার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি। ভোট গ্রহণ শেষে সভাপতি পদে অধ্যাপক মোহাম্মদ আলী ৯২ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিশনার নুরুল বশর নির্বাচিত হন।