নোয়াখালীতে ক্যাডেট ও
ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩১
১৯৭২ সালে সৃষ্টি হয় নোয়াখালী জেলা। বাংলাদেশের অতি প্রাচীন এই জেলায় একটি ক্যাডেট কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। দেশের অনেক ছোট ও পুরাতন জেলায় ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে, কিন্তু এই জেলায় আজো সরকারি ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়নি যা অতীব দুঃখের বিষয়। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।
মো. আবদুল্লাহ আল সাঈদ,
মাইজদী, নোয়াখালী