মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন দুর্গাপুরের মেয়র

মাদক বিরোধী জন সচেতনতায় জন প্রতিনিধির ভূমিকার সাফল্যের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০১৩ পেয়েছেন রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। সম্প্রতি শিল্পকলা একাডেমীর স্কাইমুন রেস্টুরেন্ট কনফারেন্স রুমে স্বাধীন বাংলা সংসদ (সাবাস) ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ তাকে মাদার তেরেসাঁ অ্যাওয়ার্ড প্রদান করে। ধারা সামাজিক সংস্কৃতি সংস্থার সভাপতি মোহাম্মদ শাহ্ আলম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীমকোর্টের বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া।