ছাগলনাইয়া প্রেসক্লাব
নির্বাচন সম্পন্ন
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
ছাগলনাইয়া উপজেলা প্রেসক্লাব নির্বাচনে মোহাম্মদ শেখ কামাল (ইত্তেফাক) সভাপতি ও জাহাঙ্গীর কবির লিটন (আমার দেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এবং মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয় । এতে সর্বসম্মতিক্রমে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আবদুল আউয়াল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল হক রুবেল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, অর্থ সম্পাদক রফিক উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক এম নিজাম উদ্দিন মজুমদার, ক্রীড়া সম্পাদক আবদুল হালিম, কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তফা, নুরুজ্জামান সুমন, মো. নিজাম উদ্দিন, জাকের হায়দার সুমন, মুহাম্মদ আবুল হাসান, কামরুল হাসান লিটন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম রনজু, মাজহারুল ইসলাম ভুঁইয়া, সহযোগী সদস্য, বকুল আকতার দরিয়া, আবদুর রাজ্জাক।