বুড়িমারিতে ছয়জনকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

বিভিন্ন মেয়াদে ভারতে সাজা ভোগের পর মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হস্তান্তরকৃতরা হলেন- পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ স্টেশনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন(৩৩), চাত্রারপাড় এলাকার মৃত হাসেম আলীর ছেলে রবিউল ইসলাম(২২), উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ী এলাকার কফর উদ্দিনের ছেলে আব্দুল হক(৩৫), শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের ছফর উদ্দিনের ছেলে একরামুল হক(৪৪), নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জ এলাকার তছিমুদ্দিনের ছেলে এছার উদ্দিন(২১) ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে শাহ জালাল হোসেন(২৫)।এসময় বর্ডারগার্ড বাংলাদেশের লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার বল বীর সিং উপস্থিত ছিলেন।