ফুলপুরে নিখোঁজ
শিক্ষিকার লাশ সনাক্ত
স্বামী গ্রেফতার
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
ময়মনসিংহরে ফুলপুর থেকে নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ ৩ সপ্তাহ পর ঢাকায় সনাক্ত করেছে তার পরিবার। গত ৯ জানুয়ারি ৬ লাখ টাকাসহ ফুলপুর থেকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার পথে উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী ইংরেজি শিক্ষক শামীমা ফাতেমা (৩৮) নিখোঁজ হন। এ ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে তার স্বামী সাবেক সেনা সদস্য নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পর বিভি্ন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর তার ভাই সরদার জাকারিয়া মাসুদ মঙ্গলবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে গিয়ে একটি বেওয়ারিশ লাশের ছবি দেখে তার বোনের লাশ বলে নিশ্চিত হন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে জানতে পারেন নিখোঁজ হওয়ার পরদিন পুলিশ ঐ এলাকার উত্তরবাহেশ্বর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে স্থানীয় আঞ্জুমানে দাফন করেছেন। এ খবরে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।