বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

একই স্থানে দুই সংগঠনের সভা

জামায়াত মুক্তিযোদ্ধা ইউনিট একই স্থানে সভা ডাকায় সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার আইন শৃঙখলা পরিস্থিতির অবনতির আশংকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। দুপুর ১২ টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরের আশাপাশ এলাকায় এজারি বহাল থাকবে। জানাগেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামী গতকাল উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে সভার আহবান করে। অরপদিকে, যোদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একই স্থানে সভা আহবান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, একই স্থানে দুটি সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়।