আরো ৬১ আসনে জাপার
প্রার্থী ঘোষণা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আরও ৬১ জনকে দল মনোনীত ‘প্রার্থী’ বলে ঘোষণা করেছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা মনোনীত এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগের দিন সোমবার ৩২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে মোট ৯৩ আসনে প্রার্থী ঘোষণা করলেন এরশাদ।
আগের দিনের মত মঙ্গলবারের বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, এই ৯৩ জন পার্টি মনোনীত প্রার্থী হিসাবে প্রচার-প্রচারণা করতে পারবেন। পূর্ব-ঘোষিত অন্য প্রার্থীরা ‘সম্ভাব্য প্রার্থী’ হিসাবে কাজ করবেন। তারা মনোনীত প্রার্থী পরিচয়ে কোনো প্রচার চালাতে পারবেন না। রংপুর বিভাগসহ বাকি আসনের প্রার্থীদের নাম সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
মঙ্গলবার ঘোষিত প্রার্থীরা হলেন হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট-১), মো. তিতাস (জয়পুরহাট-২), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), এডভোকেট তোফাজ্জল হোসেন (নওগাঁ-২), মুজিবুর রহমান সেন্টু (নাটোর-২), আবুল কাশেম সরকার (নাটোর-৩), কোরবান আলী (কুষ্টিয়া-১), এডভোকেট জহিরুল ইসলাম (যশোর-৪), এডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-১), মেজর (অব.) আশরাফুল আলম (নড়াইল-১), আব্দুর রাজ্জাক খান (পটুয়াখালী-৪), সিদ্দিকুর রহমান (ভোলা-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সামছুল হক তালুকদার (টাঙ্গাইল-২), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), এম.এ সাত্তার (জামালপুর-১), মো. ইলিয়াস উদ্দিন (শেরপুর-১), এম.এ হান্নান (ময়মনসিংহ-৭), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), ফকির আশরাফ (নেত্রকোনা-১), এম. হাবিবুল্লাহ (মানিকগঞ্জ-৩), এডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম (মুন্সীগঞ্জ-২), আলহাজ্ব কলিমুল্লাহ (মুন্সীগঞ্জ-৩), খান মো. ইসরাফিল খোকন (ঢাকা-২০), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন (ঢাকা-৭), জহিরুল আলম রুবেল (ঢাকা-৮), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১২), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), বাহাউদ্দিন বাবুল (ঢাকা-১৮), নূরুল ইসলাম (গাজীপুর-৫), আলমগীর শিকদার লোটন (নারায়ণগঞ্জ-২), মৌসুমী আক্তার (নারায়ণগঞ্জ-৩), নাসিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী-৫), দেওয়ান জয়নাল আবেদিন (সুনামগঞ্জ-৪), ইকবাল হোসেন রাজু (কুমিল্লা-৪), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (কুমিল্ল¬া-৭), ডা. শহিদুল ইসলাম (চাঁদপুর-১), রিন্টু আনোয়ার (ফেনী-৩), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী-৩), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী-৪), মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম-৯), কবির আহমেদ সওদাগার (কক্সবাজার-৪), আবুল হোসেন (রাজশাহী-১), আবু হেনা মো. মোস্তফা কামাল (রাজশাহী-৪), অধ্যাপিকা রওশনারা বেগম শিখা (রাজশাহী-৬), এম.এ তালহা (নাটোর-১), মকবুল হোসেন সেন্টু (পাবনা-২), মো. হারুন অর রশিদ (ঝিনাইদহ-২), ইয়াহিহয়া চৌধুরী (সিলেট-২), তাজ রহমান (সিলেট-৪), ইমরান হোসেন (চাঁদপুর-২), হাজী আবুল হোসেন (খুলনা-২), আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা-৩), মোল্লা মুজিবুর রহমান (খুলনা-৫), সরদার শাহজাহান (পাবনা-১), মো. হায়দার আলী (পাবনা-৪), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ-২) এবং ক্য শৈ অং (পার্বত্য বান্দরবান)।