সিলেটের পান ব্যবসায়ি ঢাকায় নিখোঁজ

সিলেট খাসিয়া-পল্লবীর পান ব্যবসায়ি আব্দুল জলিল (৫০) ঢাকা থেকে রহস্যজনক-ভাবে নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। তার বাড়ি সিলেটের কুলাউড়া। নিখোঁজ আব্দুল জলিলের চাচাতো ভাই খালেদ আল ফেসানী জানান, গত ২৭ জানুয়ারি তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। পরের দিন সোমবার তিনি রাজধানীর মিরপুরস্থ সাংবাদিক আবাসিক এলাকা থেকে কমলাপুর রেলস্টেশনে উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। কোন সহূদয় ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭১২০১২৯১৫ ও ০১৭১১৫৪১৪০০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।