সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল এখন পানি শূন্য। এক সময়ের প্রচণ্ড স্রোতঃস্বিনী গাজনার বিল চৈত্র মাস আসার আগেই পানি শূন্য হয়ে পড়ায় বিলে এখন মাছের পরিবর্তে ধান শোভা পাচ্ছে। সরকারি এবং ব্যক্তি মালিকানা মিলে প্রায় ছয় হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে গাজনার বিল। ফলে বিলটিতে বছরের ৬ মাস পানি থাকলেও আর ৬ মাস শুকনা থাকে। ফলে বিলে এ সময় আর মাছের দেখা মেলে না। এ সময় বিলে মাছের পরিবর্তে ধানের দেখা মেলে। বর্তমানে গোটা বিল জুড়ে ধান শোভা পাচ্ছে। বিল পাড়ের প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার কৃষক বিশাল বিলে ধান আবাদ করেছে। গাজনার বিলে ফসল আবাদ করে অনেক কৃষক এখন স্বাবলম্বী।