প্রধানমন্ত্রী আজ পঞ্চগড় যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার একদিনের সফরে পঞ্চগড় আসছেন। সকাল সাড়ে এগারটায় প্রধানমন্ত্রী দেবীগঞ্জে পৌঁছবেন। সেখানে করতোয়া নদীর তীরে ময়নামতির চরে অনুষ্ঠিত দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে পৌনে একটায় সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে নবনির্মিত একশ’ শয্যা বিশিষ্ট মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করবেন। তিনি বেলা সোয়া দু’টায় পঞ্চগড় চিনিকল মাঠের জনসভাস্থলে নবনির্মিত পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক উদ্বোধন, পার্বতীপুর-পঞ্চগড় ১৫০ কিমি ডুয়েলগেজ রেল লাইনের পঞ্চগড় অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন, পঞ্চগড় গ্রীড সাব-স্টেশনের উদ্বোধন ও নবনির্মিত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উদ্বোধন করে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।