খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

জেলার মাটিরাঙ্গা উপজেলায় গত ২৫ জানুয়ারি ইটভাটার শ্রমিক ফারুক হোসেন হত্যার প্রতিবাদে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল বুধবার খাগড়াছড়িতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ভোরে পিকেটাররা শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং ঝটিকা মিছিল করে হরতালের সূচনা করে। এসময় জেলা শহরের শাপলা চত্বরে গাড়ি চালানোর অভিযোগে এক ট্রাক ড্রাইভারকে মারধর করেছে পিকেটাররা। সকালে জেলার পানছড়ি বাজারে পিকেটারদের সাথে হরতাল বিরোধীদের সংঘর্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কর্মী নূর হোসেন ও মো. হালিম আহত হন।