১৪৪ ধারা জারি
লক্ষ্মীপুরে একই সময় তিন স্থানে জামায়াত যুবলীগ সমাবেশ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৫
লক্ষ্মীপুরে আদর্শ সামাদ হাইস্কুল মাঠ, রামগঞ্জ স্টেশন মডেল হাইস্কুল মাঠ ও রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠে একই সময় জামায়াত ও যুবলীগ সমাবেশ ডাকায় সেখানে গতকাল সকালে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর আদর্শ সামাদ হাইস্কুল মাঠে দুপুর ১২টা থেকে রাত ১২টা, রামগঞ্জ ছাড়া রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সভা-মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।