আজ আবু সাঈদ চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
আজ বৃহস্পতিবার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ শিগগিরই মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি ও প্রতীকী সনদপত্র প্রদান করবে। তিনি ১৫মার্চ ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্র হত্যার প্রতিবাদে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিচারপতি আবু সাঈদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।