জোকস

প্রথম বন্ধু :আমার শাশুড়ির সাথে আমার চিন্তাভাবনা কিন্তু দারুণ মেলে। দ্বিতীয় বন্ধু :কী রকম? কোনো উদাহরণ দিতে পারবি? প্রথম বন্ধু :যেমন ধর, আমাদের উভয়েরই ধারণা আমার স্ত্রীর অন্য কোথাও বিয়ে হওয়া উচিত ছিল! বাবা দাড়ি কামাতে যেয়ে দেখলেন দাড়ি কামানোর ব্রাশটা খুব শক্ত হয়ে আছে। তখনই তার সন্দেহ হলো নিশ্চয় তার আট বছরের ছেলে বিল্টু কিছু একটা করেছে। তাই বিল্টুকে ডেকে তিনি জানতে চাইলেন-‘কী ব্যাপার? সকালে আমি যখন ঘুম থেকে উঠে এই ব্রাশটা দেখলাম তখনও তো সেটা দিব্যি নরম ছিল। এখন এমন হলো কেমন করে? নিশ্চয়ই তুমি কিছু করেছ!’ ‘না বাবা, দুপুরে যখন ব্রাশটা নিয়ে জানালা রং করলাম তখনও তো ওটা নরমই ছিল। তারপর কী হয়েছে তা তো আমি জানি না!’—জানালো বিল্টু। প্রথম বন্ধু :তুই টাকা ধার চাইছিস না করব না। কিন্তু ঠিক কবে টাকাটা ফেরত দিবি সেটা আগেই বলতে হবে। এর কোনো নড়চর করা চলবে না। দ্বিতীয় বন্ধু :বেশ তো, তুই না হয় ফেব্রুয়ারির শেষেই টাকাটা নিয়ে নিস। প্রথম বন্ধু :ফেব্রুয়ারির শেষে মানে কত তারিখে? দ্বিতীয় বন্ধু :হুমম! এই ধর ফেব্রুয়ারির ত্রিশ তারিখে দিয়ে দেব!