উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে বৃহস্পতিবার প্রায় ১শ মণ পচা গন্ধযুক্ত খেজুর ও প্রায় ৮মণ পচা মালটা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ওই খেজুর ও মালটা জব্দ করেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আলমকে ৩০ হাজার ও ভাই ভাই ফল ভাণ্ডারের মালিক আব্দুল লফিতকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ খেজুর ও মালটা জনসমক্ষে ধ্বংস করা হয়।