চাকরির কাগজপত্র সত্যায়িত করার বিড়ম্বনা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:০১
চাকরির নিয়োগকর্তারা চাকরির আবেদনপত্রে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ছবি, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র ইত্যাদির ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ও সংযুক্ত করতে বলে থাকেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তারা একই ব্যস্ত থাকেন যে, তাদের দ্বারা এত চাকরির আবেদনকারীর সংযুক্ত কাগজপত্র সত্যায়িত করা সম্ভব নয়। আজকাল অধিকাংশ আবেদনকারীদের দেখতে পাওয়া যায় তারা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের নাম সম্বলিত সিল তৈরি করে নিজেদের কাগজপত্র নিজেরা সত্যায়িত করেন যা তাদের অনিয়ম ও দুর্নীতিতে ঠেলে দেয়ার শামিল। অনেক যোগ্য আবেদনকারী কাগজপত্র সত্যায়িত না করার কারণে আবেদনপত্র পাঠাতে পারেন না।
তাই আমি নিয়োগদাতাদের অনুরোধ করবো চাকরির আবেদনপত্রে সুষ্ঠু প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করা এবং সাক্ষাত্কারের সময় মূলকপি দেখার নিয়ম চালু করুন সর্বস্তরে।
মো. শোয়েব আহমদ,
হাওলাদারপাড়া, আমালিয়া, সিলেট