চৌদ্দগ্রামের দুই ধর্ষক চট্টগ্রামে গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত ছোট ভাইকে বেঁধে দুই বোনকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান দুই ধর্ষককে গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো:উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘরের মোহাম্মদ হোসেনের ছেলে রাসেল (২৪) ও শিবপুরের মৃত শফিকুর রহমানের ছেলে আতিক (৩০)। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ধর্ষক রাসেল ও আতিককে চট্টগ্রামের ভুজপুর থানার চিকনছড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে ২১ জানুয়ারি ৫ ধর্ষককে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত গত ১৭ জানুয়ারি রাতে বিয়ের প্রলোভনে রাসেল ও আতিকের নেতৃত্বে একদল যুবক দুই বোনকে গণধর্ষণ করে। এ ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে আদালত ২৮ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার ওসিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তলব করে। আদালত ৭২ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেফতারের নির্দেশ দেয়।