কক্সবাজার সীমান্তে ওয়াচ
টাওয়ার নির্মাণে
নাসাকার সম্মতি
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৫০ গজ ভিতরে কয়েকদিন আগে বিজিবি প্রস্তাবিত চোরাচালান পর্যবেক্ষণ চৌকি নির্মাণ করতে গেলে নাসাকা বাহিনী বাধা প্রদান করেন। এরই ফলশ্রুতিতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে আন্তরিকতা স্থিতিশীল রাখার জন্য বিজিবি নাসাকা বাহিনীকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানায়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে নাসাকা ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কক্সবাজার ১৭ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসি। মিয়ানমার নাসাকা বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন নাসাকা বাহিনীর সেক্টর কমান্ডার মেসিং তোরা।