কাপাসিয়ার ব্যবসায়ীর লাশ কুমিল্লায় উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারের ব্যবসায়ী জাকারিয়া দর্জির (২৫) লাশ নিখোঁজ হবার ৩ দিন পর কুমিল্লার কোতোয়ালী থেকে পুলিশ উদ্ধার করেছে। গত ২৬ জানুয়ারি দোকানের মালামাল ক্রয়ের জন্য বাড়ি থেকে ঢাকার চকবাজারের উদ্দেশে যাত্রা করার পর জাকারিয়া আর ফিরেনি। জাকারিয়া চাঁদপুর বাজারে শুভ জেনারেল স্টোরের মালিক এবং জালিশা গ্রামের আ. ওয়াহাব দর্জির ছেলে। এ ব্যাপারে জাকারিয়ার ভাই আলী হোসেন দর্জি কাপাসিয়া থানায় একটি জিডি করে। বুধবার কোতোয়ালী থানা পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।