মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়। নির্বাচনে ওবায়দুর রহমান কালু খান পুনরায় সভাপতি ও আহসানুল হক খান টুকু সাধারণ সম্পাদক এবং বিদ্যুত্ কান্তি রাড়ৈ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া শম্ভুনাথ পাড়ৈ ও মো. সিদ্দিকুর রহমান সহ-সভাপতি। জালালুর রহমান সম্পাদক (সার্বিক), নূরজাহান (সম্পাদক লাইব্রেরি), মো. আবুল হাসানাত (সম্পাদক বিনোদন) নির্বাচিত হন। আনিছুর রহমান, গোলাম কিবরিয়া, এইস এম জুবাইর হোসেন, মোহেছেন উদ্দিন ও আব্দুস সামাদ চৌধুরী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।