ভাণ্ডারিয়ায় ইউসিসিএ লিঃ নির্বাচন সম্পন্ন

ভাণ্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির ২০১৩ নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার ৩১ জানুয়ারি। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দার, সহ-সভাপতি সৈয়দ খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সদস্য পদে যারা নির্বাচিত হলেন—আঃ জলিল খান, সমীর রঞ্জন অধিকারী, আঃ ছালাম মৃধা, আঃ হাকিম হাওলাদার, মোঃ বজলুর রহমান। ৩নং ব্লকের সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় পদটি শূন্য থাকে। এ নির্বাচন পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ দেলোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন আঃ জলিল আকন, অমল কৃষ্ণ সিকদার।