ফরিদপুর-৪ আসন রক্ষা কমিটির সভা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সাবেক আসনটি পুনর্বহালের দাবিতে বুধবার সদরপুর শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা কমিটির আহ্বায়ক চৌধুরী আবুল কাইয়ুম হিরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আসন রক্ষা ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আখতারউজ্জামান। বক্তব্য রাখেন মো. ইয়াকুব আলী মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ, মো. শামসুদ্দিন মোল্লা, প্রভাষক মো. বাচু মিয়া, মো. তারা খান, আবু আলী পত্তনদার, কে.এম. আবু সাঈদ প্রমুখ।