মাদারীপুর স্বাস্থ্য বিভাগে ২৪০ পদ শূন্য

জেলা স্বাস্থ্য বিভাগে ২৪০টি পদ শূন্য রয়েছে। লোকবলের অভাবে ৪টি উপজেলার স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। অনেক চেষ্টা করেও জেলা স্বাস্থ্য বিভাগে কনসালটেন্টসহ অন্যদের নিয়োগ করা যায়নি। জেলার কালকিনি, সদর, রাজৈর ও শিবচর উপজেলায় প্রথম শ্রেণির ৪৭টি পদ, ২য় শ্রেণির ৫টি পদ, তৃতীয় শ্রেণির ১৩৬টি পদ এবং চতুর্থ শ্রেণির ৫২টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে কনসালটেন্ট, চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীর পদ। চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাবে হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে।