সারিকা এবার চলচ্চিত্রে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
আপাতত কোন ধারাবাহিকে অভিনয় করবেন না বলে সাফ জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। তিনি বলেন, এমনিতেই আমি খুব একটা ধারাবাহিকে কাজ কখনই করি না। কারণ দীর্ঘ সময় দিতে হয় বলে অনেক ক্ষেত্রেই আমাদের সিডিউল মেলাতে সমস্যা হয়। তাই শুধু সিঙ্গেল নাটক এবং সিনেমায় কাজ করবেন বলে জানান তিনি। এরই মধ্যে এবছরই চলচ্চিত্রে অভিনয় শুরু করবেন বলে জানান তিনি। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নতুন চলচ্চিত্রে সারিকাকে নেবার কথাও চলছে। এছাড়া ইমনের বিপরীতে স্বপন আহমেদের নতুন চলচ্চিত্রেও সারিকার অভিনয়ের কথা রয়েছে। সারিকার মতে, এবছরের মাঝামাঝিতেই আমি চলচ্চিত্রে কাজ শুরু করবো। বেশ কিছু ছবির স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে। আনুষ্ঠানিক ভাবেই আমি চলচ্চিত্রের ঘোষণা দেবো।