সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, বিড়ি বাংলাদেশের প্রাচীন শিল্প। এই শিল্পকে ধ্বংসের নতুন পরিকল্পনা করছে চক্রান্তকারীরা। নাসির বিড়ি, আকিজ বিড়ি, কারিগর বিড়ি, আবুল বিড়ির কল্যাণে দেশে আজ বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষণা ও উন্নয়ন কালেকটিভের (আরডিসি) চেয়ারপার্সন প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিলীপ বড়ুয়া বলেন, শ্রমিক ভাইদের কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে।