যশোরে উদীচীর লোকসংস্কৃতি উত্সব শুরু
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩২
‘ফিরে চল মাটির টানে’—এই প্রতিপাদ্যকে উপজীব্য করে উদীচীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার যশোরে শুরু হয়েছে তিনদিনের লোকসংস্কৃতি উত্সব। ঐদিন বিকালে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উত্সব উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, উত্সব উদযাপন পর্ষদের আহ্বায়ক কাজী আব্দুস শহীদ লাল ও সদস্য সচিব ডি এম শাহিদুজ্জামান প্রমুখ। তিনদিনের এ উত্সবে গতকাল কলকাতার ভাস্কর রায়, ঢাকার ফকির শাহাবুদ্দিন এবং সুনামগঞ্জের লোকদল সংগীত পরিবেশন করে।