গোপালগঞ্জে ৫ জামায়াত
নেতা-কর্মী গ্রেফতার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
গোপালগঞ্জে পৃথক অভিযানে জামায়াত নেতা সাঈদীর ঘনিষ্ট সহযোগীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিনে পৃথক অভিযানে জেলার টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী থেকে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শেখ জালাল উদ্দিন, গিমাডাঙ্গা গ্রামের খালিদ বিশ্বাস, কাশিয়ানী উপজেলার জামায়াতের আমির কাওসার সিকদার, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন জামাতের আমির আকরামুজ্জামান আকরাম ও সদর উপজেলার কাঠি গ্রামের হাফেজ ফিরোজ মোল্লা।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, নাশকতামূলক কাজ করতে পারে এ সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।