কাউখালীতে স্থানীয় সরকার আইন বাস্তবায়নে আলোচনা

পিরোজপুরের কাউখালীতে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক উদ্যোগ এসসিপিআই এলজি প্রকল্প আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় ‘স্থানীয় সরকার আইন ২০০৯ বাস্তবায়নে বর্তমান অবস্থা এবং অন্তরায় শীর্ষক’ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ।