মানিকগঞ্জে শুকনা পদ্ধতিতে বোরো ধানের চারা উত্পাদন উদ্বুদ্ধকরণ কর্মশালা

মানিকগঞ্জে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় পলিথিনে আবৃত শুকনা পদ্বতিতে বোরো ধানের চারা উত্পাদন প্রযুক্তি সরজমিনে পরিদর্শনের জন্য উদ্বুদ্ধকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বুধবার স্থানীয় আরব ভবনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও সিডিএমপির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৪ জেলা থেকে আগত কৃষকদের প্রশিক্ষণ দেন মানিকগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম খান, ডিসিআরএমএ’র টেকনিক্যাল অফিসার মো. ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা মোজাহারুল হক, প্রযুক্তির উদ্ভাবক মো. মফিজুল ইসলাম। এ কর্মশালায় নাটোর, মাদারীপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার ৪০ জন কৃষক, ৪ জন সহকারী কৃষি কর্মকর্তা ও ৪ জন প্রকল্প কর্মকর্তা অংশগ্রহণ করেন। শুকনা বীজ তলা পদ্ধতিতে বোরো ধানের চারা উত্পাদন সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।