কালীগঞ্জে জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৬
লালমনিরহাটের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলুল জাহিদ পাভেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব কালীগঞ্জের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাংবাদিক হামিদুর রহমান, রমজান আলী, তিতাস আলম, নুরুজ্জামান, প্রাণ বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক রহিদুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু ও টেকনিক্যাল অফিসার রনজিত্ রায় রিপন প্রমুখ।