হাতিয়ায় পথসভা

সমপ্রতি নোয়াখালী জেলার হাতিয়ায় ‘সবার জন্য শিক্ষার নিশ্চয়তা চাই’ শীর্ষক রিকশা ভ্যান ক্যাম্পেইন, র্যালি , পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় হাসি সংস্থার উদ্যোগে এবং গণ- সাক্ষরতা অভিযান ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. ওয়ালী উল্ল্যাহ, বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খগেন্দ্র চন্দ্র সরকার। হাসি সংস্থার নির্বাহী পরিচালক এডভোকেট আকরাম হোসেন রুমির উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একে এম মানছুরুল হক, মনিরুজ্জামান দুলাল, উন্নয়ন কর্মী আব্দুল জলিল, অলি উদ্দিন প্রমুখ।