ডর্প’র উদ্যোগে ডিপিএইচই’র ভূমিকা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ভূঞাপুর উপজেলা পরিষদ ট্রেনিং রুমে বেসরকারি এনজিও ডর্প এর উদ্যোগে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন ডিপিএইচই এর ভূমিকা বিষয়ক এ্যাডভোকেসি সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ লুত্ফর রহমান খান, উপজেলা জনস্বাস্থ্য’র সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা নয়া মিঞা, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ডর্প স্বাস্থ্য গ্রাম ওয়াশ মনিটরিং প্রেক্ষিত প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রীনা রানী দত্ত, ফিল্ড কো-অর্ডিনেটর সজল কুমার মৈত্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা খানমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শওকত চৌধুরী ও সহযোগিতায় ছিলেন সজল কুমার মৈত্র। বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন ডিপিএইচই এর ভূমিকা বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।