চুলপড়া সমস্যা-২৩

আমি চুলপড়া সমস্যার একজন অতি ক্ষুদ্র বিশেজ্ঞ হিসেবে সব সময় অত্যন্ত দৃঢ়ভাবে বলে আসছি চুলপড়া কোন রোগ নয় এবং শরীরের নানা সমস্যা ও পরিবেশগত কারণে চুলপড়তে পারে। এসব কারণের মধ্যে রয়েছে শরীরের ইন্টারনাল নানা সমস্যা, হরমোনের সমস্যা, বংশগত কারণ, ক্র্যাশ ডায়েটিং, ইনফেকশন, হাই এন্টিবায়োটিক, দীর্ঘ মেয়াদী মানসিক চাপ সহ নানা কারণে চুলপড়তে পারে। তবে চুলপড়া সমস্যা নিয়ে আমাদের মধ্যে নানা কুসংস্কার বা ভুল ধারণা রয়েছে। এসব কুসংস্কার বা ভুল ধারণার মধ্যে অনেকে মনে করেন বারবার শ্যাম্পু করলে চুল পড়ে। আসলে বারবার শ্যাম্পু করার সঙ্গে চুলপড়ার কোন সম্পর্ক নেই। বরং যারা চুলপড়ার ভয়ে শ্যাম্পু করেন না তাদের চুল বেশী পড়ে, কারণ চুল যত সফট বা রেশমী কোমল থাকবে চুলপড়া তত কম হবে। প্রতিদিন বাইরে গেলে বা ধুলোবালির মধ্যে থাকলে চুলে স্বাভাবিকভাবে খানিকটা ময়লা জমে। এতে চুল খানিকটা শক্ত ও জটা হয়। তাই শরীরের অন্যান্য অনাবৃত্ত অংশ যেমন: হাত ও মুখমন্ডলের মত মাথার চুলের ময়লাও পরিষ্কার করার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে গোসলের সময় শুধু পানি দিয়ে মাথা পরিস্কারই যথেষ্ঠ নয়। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত: একদিন পর পর শ্যাম্পু করতে পারেন এবং যে কোন ভালো কন্ডিশনার দিতে পারেন। অনেকে আবার প্রতিদিন শ্যাম্পু করতে অভ্যস্ত। আমি এটাকে শ্যাম্পু করা বলিনা। ‘শ্যাম্পু ওয়াশ’ বলাই ভালো। এক্ষেত্রে সামান্য যে কোন নরমাল শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করবেন। আর কন্ডিশনার একদিন পর পর দেয়াই ভালো। তবে চুলে শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কোন ভাল মানের শ্যাম্পু ব্যবহার করা উচিত। আজ-কাল ক্ষতিকর কেমিক্যাল মিশানো বাজারে অনেক নিম্নমানের শ্যাম্পু পাওয়া যায়। এসব শ্যাম্পু ব্যবহারে চুলের ক্ষতি হয় এবং চুল রুক্ষ হয়ে যায়। তাই শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে যে কোন ভালো ব্রান্ডের শ্যাম্পু নির্বাচন করা উচিত। স্বাভাবিক চুলের ক্ষেত্রে অধিক কেমিক্যাল মিশ্রিত শ্যাম্পু যত কম ব্যবহার করা যাবে তত ভালো। আজ-কাল এক শ্রেণীর অসাধু চক্র বাজারে বিভিন্ন ধরণের হারবাল শ্যাম্পু ও হারবাল প্রডাক্ট বাজারজাত করছে। এধরণের শ্যাম্পু চুলে ব্যবহারের আগে অবশ্যই জেনে নেবেন শ্যাম্পুর উপদানসমূহ কি দিয়ে তৈরী এবং যে কোম্পানী শ্যাম্পু নামের এই প্রসাধনটি বাজারজাত করছে সে কোম্পানীটি সঠিক কিনা এবং তাদের সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন আছে কিনা। মনে রাখবেন নিম্নমানের শ্যাম্পু ব্যবহারে চুলপড়ার হার বেড়ে যেতে পারে। ডা: মোড়ল নজরুল ইসলাম চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং যৌন সমস্যা বিশেষজ্ঞ লেজার এন্ড কসমেটিক সার্জন বাংলাদেশ লেজার স্কিন সেন্টার বাড়ী-৩৯ (আম্বালা কমপ্লেক্স) রোড-২ ধানমন্ডি, ঢাকা।