আজ দিল্লি যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়

মহাকাল নাট্য সম্প্রদায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লিতে ৪টি উত্সবে অংশগ্রহণের জন্য আজ ঢাকা ছাড়বে। পশ্চিম বঙ্গের দক্ষিন দিনাজপুরে উত্তরবঙ্গ উত্সবে এবং কলকাতার মধ্যম গ্রামে কলকাতা ক্রিয়েটিভ আর্টস পারফর্মার আয়োজিত উত্সবে ‘শিখণ্ডী কথা’, পাটনা, বিহারের প্রাঙ্গণ আয়োজিত অল ইন্ডিয়া থিয়েটার ফেস্টিভ্যালে ‘শিখণ্ডী কথা’ ও ‘নিশিমন-বিসর্জন’ এবং দিল্লির লিভিং থিয়েটার আয়োজিত নাট্য উত্সবে ‘নিশিমন-বিসর্জন’-এর মঞ্চায়ন হবে। আনন জামানের রচনায় রশীদ হারুনের নির্দেশনায় ভারতে এবার ‘শিখণ্ডী কথা’র ৩টি প্রদর্শনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে আনন জামানের নবনাট্যায়নকৃত ও আশিক রহমান লিয়ন নির্দেশিত ‘নিশিমন-বিসর্জন’ নাটকের ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মীর জাহিদ হাসানের নেতৃত্বে ৩০ জনের দল নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায় আজ ঢাকা ত্যাগ করবে। সফরকারী অন্যান্য সদস্যরা হচ্ছেন মো. শাহনেওয়াজ, এমএ আজাদ, মুনীর হাসান, আলমগীর হাসান, শংকর কুমার ধর, উত্পল চক্রবর্তী, আনন জামান, পলি বিশ্বাস, কামরুজ্জামান সবুজ, সামসুল আলম, ইকবাল চৌধুরী, সৈয়দ ফেরদৌস ইকরাম, বিথুন আহমেদ, শিলা আকতার সুর, শিখা দাস, আরিফ হোসেন, উজ্জ্বল আচার্য্য, বাহার সরকার, আবুল কালাম আজাদ প্রমুখ।