সুরকার কাজী শুভ

‘সোনা বউ’ এবং ‘মন পাজর’ গান দুটির মাধ্যমে ইতিমধ্যে সংগীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন কাজী শুভ। শুধু গায়ক হিসেবেই নয় সুরকার হিসেবেও তার গান শ্রোতামহলে প্রসংশিত হয়েছে। সম্প্রতি এ প্রজন্মের ক্ষুদে গানরাজ নওমীর সাথে একটি দ্বেত গাওেন কণ্ঠ দিলেন তিনি। এই প্রথমবারের মতো একটি অ্যালবামের জন্য একসঙ্গে গান করলেন এই দুজন। দ্বৈত এই গানটির রেকর্ডি সম্প্রতি সম্পন্ন হয়েছে। ‘সারাটি জনম’ শীর্ষক এই গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন কাজী শুভ আর সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। রোমান্টিকধর্মী এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে ফয়সাল রাব্বিকীনের আয়োজনে করা একটি মিক্সড অ্যালবামে ঠাই পাচ্ছে। খুব শিগগিরই এটি লেজারভিশনের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে। কাজী শুভ বলেন, ‘এই একটি গান করতে আমি অনেক সময় নিয়েছি। সুর গড়েছি, ভেঙ্গেছি আবারও গড়েছি। তবে শেষ পর্যন্ত ভালো হয়েছে গানটি। নাওমি গেয়েছেও অনেক ভালো। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’