আড়াইহাজারে নববধূর মৃত্যু আত্মহত্যা সন্দেহ

আড়াইহাজারে এক নববধূর মৃত্যু ঘটেছে। স্বামী, শ্বশুর ও শাশুড়ীর নির্যাতন সইতে না পেরে শুুক্কুরী বেগম (২২) নামে ঐ নববধূ আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে। গোপালদী ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদ উল্লাহ জানান, মাত্র ২ মাস আগে বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের হারেজ মিয়ার মেয়ে শুক্কুরী বেগমের সাথে উপজেলার নেওয়াজের ছেলে হিরণ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ও পারিবারিক নানা বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ী ও স্বামীর সাথে তার ঝগড়া লেগেই থাকতো। সকলে মিলে প্রায়ই শুক্কুরীকে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে সে সকলের অজান্তে বিষপানে আত্মহত্যা করে। তবে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিষয়টি রহস্যজনক। ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।