নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে একজন সদস্য ছাড়া ১৪টি পদ নিয়ে বিএনপির প্যানেল নির্বাচিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন বি.ইউ.এম কামরুল ইসলাম সভাপতি, আবদুস ছাত্তার ও আবু নাছের ভূঁ্ইয়া সহ-সভাপতি, কাজী কবির আহমেদ সম্পাদক, মো খালেদ নাছরুল্যাহ আব্বাসী ও জহিরউদ্দিন সহ-সম্পাদক, আহমেদ জামিল ট্রেজারার ও সদস্যরা হলেন, আবদুল কাদের, আবদুল মান্নান(২) জাফরউল্যা, মাহমুদুর রহমান হিরণ, মিরাজউদ্দিন জুয়েল, নিজামউদ্দিন (৪) সারওয়ার উদ্দিন দিদার এবং আকবর হোসেন শাহাদাত (আওয়ামী লীগ বিদ্রোহী)।