থানার সামনে ১২ লাখ টাকা ছিনতাই
পাঁচবিবিতে নয়জনের বিরুদ্ধে মামলা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
ঘটনার ৩ দিন পর জয়পুরহাটের পাঁচবিবি থানার ২শ’ গজ সামনে থেকে গরু ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে পাঁচবিবি থানায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় শহরে আতংক ছড়িয়ে পড়লে পুলিশ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পশ্চিম বালিঘাটার মাহমুদুল হাসান ওরফে সাগর (৩২), একই এলাকার সালাউদ্দিন (২৮), পূর্ব বালিঘাটার মো. রহমত আলী (৩২) ও দরগাপাড়া গ্রামের পুলিশের সোর্স নায়েব আলীকে (৫৫) আটক করে জয়পুরহাট জেল-হাজতে পাঠায়। মামলায় পলাতক অপর ৫ ব্যক্তি হলো পশ্চিম বালিঘাটার জুয়েল (৩২), বালিঘাটার মনোরঞ্জন মাহাতো (৩০), মালঞ্চার মতিউর রহমান ওরফে মতি (৩০), দমদমার মোঃ তুহিন (৩২) ও বরন গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান (৩০)।