ডোমারে সিপিবি ও বাসদে’র স্মারকলিপি
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
কেরোসিন-ডিজেলসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধে দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সিপিবি ও বাসদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, প্রিন্স, ফারুক জামান, জাহানুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।