গৌরনদীতে পুলিশ পরিচয়ে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ে গ্রেফতার ৩

বরিশালের গৌরনদীতে পুলিশের পরিচয়ে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী বুধবার রাতে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে। গৌরনদী থানা সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ভিক্ষাবৃত্তি শেষে প্রতিদিনের ন্যায় রাত্রিযাপনের জন্য আশ্রয় নেন আদম আলী (৭০)। রাত ১০টার দিকে স্থানীয় বখাটে গোপাল শীল (৩৫) তার অপর ২ সহযোগী মিজান (১৫), হূদয় দাসকে (১৬) নিয়ে গৌরনদী থানার ওসি’র পরিচয় দিয়ে বৃদ্ধ আদম আলীকে ঘুম থেকে তুলে তারা থলে তল্ল¬াশি করে ১৮ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়।