ব্যাটিংকে
দুষলেন
জহুরুল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
ম্যাচ হারার জন্য দায়িত্বহীন ব্যাটিংকে দায়ী করলেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম, ‘ঢাকার বিপক্ষে জেতা ম্যাচটি আমরা হেরেছি। লো স্কোরের ম্যাচে মনে হয়েছিল আমরা জিতে যাচ্ছি। কিন্তু দ্রুত উইকেট পতনের কারণে ম্যাচ জেতা সম্ভব হয়নি। তবে শেষ বিকালে বোলারদের বেশ সুবিধা থাকে। স্লো উইকেটে বল টার্ন নেয় বেশি, ফলে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়।’
হাতের কাছে আসা জয় এভাবে হাতছাড়া হওয়ায় হতাশ জহুরুল অবশ্য বোলারদের প্রশংসাই করলেন, ‘আমাদের বোলারদের দোষ দেয়া যাবে না। তারা তাদের কাজ করেছে। ব্যাটিংয়ে গিয়ে আমরা সমস্যায় পড়েছি। তবে নক আউট পর্বে খেলার সুযোগ এখনও আমাদের রয়েছে।’
একদিকে জহুরুল নিজের দলের এই হতাশার কথা বলে গেলেন। অন্যদিকে হাসিমুখে মিডিয়া সেন্টারে ঢুকলেন ম্যাচ জয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরসের উইকেট কিপার আনামুল হক বিজয়, ‘লো স্কোরিং ম্যাচ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ম্যাচ জিতবো কিনা সন্দেহ ছিল। কিন্তু বোলারদের কল্যাণে ভয় দূর হয়েছে।’