যুক্তরাজ্য প্রবাসী প্রভাবশালী বাংলাদেশির তালিকায় আজমালুল হোসেন

সমপ্রতি আইনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি যুক্তরাজ্য প্রবাসী ‘একশ প্রভাবশালী বাংলাদেশি’ এর দ্বিতীয় তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। তিনি প্রথম এবং এ পর্যন্ত একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক যিনি একইসাথে কুইন্স কাউন্সিলর। আজমালুল হোসেন লিংকনস ইন এর নির্বাচিত বেঞ্চ সদস্য। গত ২২ জানুয়ারি লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের কমনওয়েলথ কক্ষে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০’ নামের এই তালিকা প্রকাশ করে ‘বিবিপাওয়ার ১০০’ উপদেষ্টা কমিটি। কুড়িটি ক্ষেত্রে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘সবচেয়ে প্রভাবশালী’দের এই তালিকায় আইন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আজমালুল হোসেন স্থান পান। প্রভাবশালীদের এ তালিকায় রাজনীতিতে টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুত্ফুর রহমান, পার্লামেন্ট মেম্বার রুশনারা আলী ও একাডেমিক ক্ষেত্রে আইরিন জুবায়দা খানের পাশাপাশি প্রতিশ্রুতিশীল প্রবাসী তরুণরাও রয়েছেন।