মশিউল চৌধুরী ‘হিডেন ক্যানভাস’

প্রবাসী শিল্পী ও আলোকচিত্রী মশিউল চৌধুরীর ১৩তম চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল শুরু হয়েছে। ঢাকা-১, গাবতলীর বাস, নিউইয়র্ক-১. ফেলাডেলফিয়া-১ প্রভৃতি শিরোনামগুলো দিয়ে শিল্পী সেই জায়গাগুলোর অদেখা ভুবনকে তুলে ধরেছেন। দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপুমনি। প্রদর্শনীতে দশ/বার বছরের আঁকা ও তোলা শিল্পীর ৮১টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগমী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।