আজকের অনুষ্ঠান

শনিবার বাংলাদেশ জাতিসংঘ সমিতি : বাংলাদেশ সংবিধান ও ভাষাধিকার শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৪টা, কাকরাইলস্থ স্কাউট ভবন মিলনায়তন। ঢাকাস্থ ভোলা জেলা জাতীয়তাবাদী ফোরাম : জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকীর ওপর আলোচনা, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) : বিসিএসআইআর বিজ্ঞান শিল্প ও প্রযুক্তি মেলা-২০১৩ সমাপনী অনুষ্ঠান, বিকাল ৩টা, বিসিএসআইআর প্রাঙ্গণ। সময় প্রকাশন : ১২ খণ্ডে মুক্তিযুদ্ধ শেষ-এর প্রকাশনা উত্সব, বিকাল ৪টা, জাতীয় যাদুঘর। আইন কমিশন : প্রান্তিক জনগোষ্ঠী হিসাবে দলিতদের নাগরিক অধিকার বাস্তবায়নে আইনি সুরক্ষা বিষয়ক সেমিনার, সকাল সাড়ে ৯টা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল : জাতিগোষ্ঠী দলের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা, সকাল ১১টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বিশ্ব শান্তি মিশন : ওয়েটল্যান্ড টেক কেয়ার অব ওয়াটার শীর্ষক সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। হাওর এ্যাডভোকেসি প্লাটফরম : জাতীয় বাজেটে হাওরের জন্য অর্থ বরাদ্দ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, ডেইলি স্টার ভবন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আলোচনা সভা, সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি। আমাদের আইন : নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। জিয়া নাগরিক ফোরাম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। হারুনুর রশিদ স্মৃতি সংসদ : হারুনুর রশিদ স্মরণসভা, বিকাল ৪টা, মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন।