স্বাগতিকদের স্বস্তিতে রাখেনি পাকিস্তান

পাকিস্তানের বোলাররা গতকাল শুক্রবার জোহানেসবার্গের ওয়ান্ডার্সে উদ্বোধনী টেস্টের প্রথম দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি। টস জিতে প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ ব্যাট করার সিদ্ধান্ত নেন। ১০০তম ম্যাচে টেস্ট অধিনায়ক হওয়ার বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকা চা বিরতিতে গেল চার উইকেটে ১৫৯ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দিনের ৭৫ ওভারের খেলা শেষে পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২১৩ রান। উমর গুল দু’টি এবং একটি করে উইকেট নেন আরেক পেসার জুনায়েদ খান, ইউনিস খান এবং মোহাম্মদ হাফিজ। ৮০ টেস্ট ক্যারিয়ারে এটি ইউনিসের অষ্টম উইকেট !