দেবিদ্বারে ১৪১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৩
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কাশেম আলী এওয়ার্ড ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে সুলতানপুর শিক্ষা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দেবিদ্বার উপজেলা সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৪১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উম্মে সালমা রাজ্জাক, অধ্যাপক হুমায়ূন কবির, ইনামুল হক, সাংবাদিক মামুনুর রশিদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।