১০ বাম গণতান্ত্রিক দলের বিবৃতি

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে প্রচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন

যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশ্যে জামায়াতের ডাকা হরতালে সারাদেশে সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ১০ বাম গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের আপামর জনতার প্রাণের দাবি, যুদ্ধাপরাধীদের বিচার এই বিচার প্রক্রিয়া শেষে যখন রায় দেওয়া শুরু হয়েছে তখনই বিচার ও ট্রাইব্যুনাল বন্ধের নামে জামায়াত-শিবির সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের প্রচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। বিবৃতি প্রদানকারী নেতারা হলেন গণ ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক মঙ্গল চাকমা প্রমুখ।