কাঠালিয়ায় ৪ শিক্ষকের নামে বিভাগীয় মামলা

কাঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূরুল হক মোল্লা সৃষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. নূরুল আলম মিলন, প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন ও মো. মাহবুব আলমসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর বিভাগীয় মামলা দায়ের করেছেন। অপরদিকে ওই শিক্ষকরা মামলা চ্যালেঞ্জ করে গত ২৪ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ ৬ জনকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আ. রব সমন্বয় বেঞ্চ বরখাস্ত ও বিভাগীয় মামলা কেন অবৈধ হবে না মর্মে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানো রুল জারি করেছেন। এছাড়া সাময়িক বরখাস্ত ৩ মাসের জন্য স্থগিত করেছেন। উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা প্রতিবাদ করায় শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় বলে ঐ শিক্ষকরা জানান।